Hazrat Umar (ra.): Biography

Islamic Women

Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Computer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৮ মে, ২০১৩


ফেসবুক ব্যবহারে সতর্ক হোন 



ফেসবুকের ভালো, সুন্দর, গুরুত্বপূর্ণ দিক যেমন রয়েছে, তেমনি বিপত্তিও কম নয়। মাঝেমাঝেই দেখা যায়, আপনার কোনো বন্ধু জানাচ্ছেন, অমুক নায়িকার তমুক ভিডিও দেখা যাচ্ছে এই লিংকে। কখনো থাকছে ওজন কমানোর টিপস। এসব আসলে ফাঁদ।
সোর্স সম্পর্কে নিশ্চিত হন
মাঝে মাঝেই দেখা যায় কোনো একজন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সন্দেহজনক লিংক শেয়ার হচ্ছে। এ ধরনের লিংকে যিনি ক্লিক করবেন, তার কম্পিউটারেও মেলওয়্যার ছড়িয়ে পড়তে পারে এবং তিনিও একইভাবে তাঁর বন্ধুদের সঙ্গে নিজের অজান্তে সেই লিংক শেয়ার করতে পারেন।
সামান্য একটু সতর্ক হলেই এই বিপত্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে লিংকটি যিনি শেয়ার করেছেন এবং কি ধরনের লিংক শেয়ার করছেন সেদিকে একটু মনোযোগী হলেই এ ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি দেখেন আপনার কোনো বন্ধু ‘সেক্স টেপ’ নামক কিছু শেয়ার করছে, তাহলে মোটামুটি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন লিংকটি ভুয়া এবং স্প্যামাররা আপনাকে বিপদে ফেলতেই এরকম লিংক ছড়াচ্ছে।
এক্ষেত্রে সেই লিংকে ক্লিক না করে, যেই ব্যক্তির টাইমলাইন থেকে লিংকটি আসছে, তাঁকে অফলাইনে ফোন করাই ভালো। তাকে ফেসবুকে একটি ম্যাসেজ পাঠিয়ে হলেও বলা যেতে পারে, আপনি যে লিংকটি শেয়ার করছেন, সেটি কি জেনেশুনে নাকি অজান্তেই?
ফেসবুক হ্যাক হওয়ার খবরও গুজব
ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাই হঠাৎ করে যদি কেউ দাবি করে ফেসবুক হ্যাক হয়েছে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তবে এটা সত্যি, ফেসবুক প্রতিনিয়তই বিভিন্ন সেটিংসে পরিবর্তন আনে। আর এই পরিবর্তনের খবর তারা উপযুক্ত চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়েও দেয়। ফলে হঠাৎ করে কেউ যদি দাবি করে বসে, ফেসবুকের রং নীল থেকে লাল হয়ে যাচ্ছে কিংবা এই লিংকে ক্লিক করে ফেসবুকের রং সাদা কালো করা যায়, সেসব দাবি বিশ্বাস না করাই ভালো। আর বিশ্বাস করে সেসবে ক্লিক করলে দেখবেন, আপনাকে দিয়ে বিভিন্ন সার্ভে করানো হচ্ছে। এসব সার্ভের মাধ্যমে পয়সা আয় করে স্ক্যামাররা। আপনি পাবেন না কিছুই।

ভিডিও দেখলেই ক্লিক করবেন না

অনেক স্ক্যামার লোভনীয় ভিডিও-র কথা বলে ফেসবুক ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করে। এসব ফাঁদে ক্লিক করলে আপনাকে ‘ফ্ল্যাশ প্লেয়ার’ বা ‘জাভাস্ক্রিপ্ট’ ডাউনলোড করতে বলা হবে। একবার ডাউনলোড বাটনে ক্লিক করেছেন মানে ফাঁদে পড়েছেন। স্ক্যামাররা এভাবে ফাঁদ বসিয়ে আপনার ব্যক্তিগত তথ্যাদি চুরি এবং একইসঙ্গে আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার চেষ্টা করে।
ফেসবুকে কোনো ভিডিও লিংক দেখলে প্রথমেই সেটির ডোমেইন নেম-এর দিকে তাকান। ইউটিউব ডটকম যদি ডোমেইন নেমে লেখা থাকে, তাহলে ধরে নিতে পারেন লিংকটি নিরাপদ। কিন্তু অন্য কিছু থাকলে এবং সেটা যদি অপরিচিত হয়, তাহলে ক্লিক না করাই ভালো। এসব ভিডিও লিংকের সঙ্গে অনেক সময় একই ধরনের লোভনীয় বার্তা জুড়ে দেওয়া হয়। অনেকটা, ‘ও মাই গড, তুমি কি এই ভিডিওটি দেখেছে? আমি ভাবতেই পারছি না কেউ একজন এসব ক্যামেরায় ধারণ করতে পারে! ধরনের বার্তা৷ এগুলো স্প্যাম।

যদি আক্রান্ত হন তাহলে কি করবেন?

অনেকের মনেই এই প্রশ্নটি আসতে পারে। স্ক্যাম লিংকে ক্লিক করার পর যদি টের পান, তাহলে সঙ্গে সঙ্গেই নীচে উল্লেখিত পন্থা অনুকরণ করুন:
টাইমলাইনে গিয়ে দ্রুত লিংকটি ডিলিট করুন।
  • ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে থাকা আপনার প্রোফাইলের পাসওয়ার্ড বদলে ফেলুন।
  • বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট এবং ই-মেলের পাসওয়ার্ড দ্রুত বদলান।
  • ফেসবুক বন্ধুদের জানান যে, আপনি ভুল করে একটি স্ক্যাম শেয়ার করেছেন।
এসব উদ্যোগ গ্রহণ ছাড়াও নিরাপদ থাকতে মাঝে মাঝে ফেসবুকের ‘প্রাইভেসি সেটিংস’ এবং ‘একটিভ সেশন’ অপশন চেক করুন। কোনো কিছু সন্দেহজনক মনে হলে ভালোভাবে যাচাই করুন।

পাসওয়ার্ড মুখস্ত এর ঝামেলা আর নয়  

 

ইন্টারনেট ব্রাউজিং এর সময় আমাদের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবসাইটগুলোতে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এই পাসওয়ার্ডগুলো অনেক দীর্ঘ হয় এবং বিভিন্ন বর্ণ ও সংখ্যার মিশ্রণ থাকে।তাছাড়া নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে সবসময় ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। এই পাসওয়ার্ডগুলো সবসময় টাইপ করার পাশাপাশি মনে রাখাটাও কষ্টকর ব্যাপার। মাঝেমাঝেই আমরা পাসওয়ার্ড ভুলে যাই। পাসওয়ার্ড রিকভারি নামে ঝামেলাপূর্ন একটা ব্যবস্থা থাকলেও সিকিউরিটি কোশ্চেন মনে না থাকলে পাসওয়ার্ড পুনরুদ্ধার সম্ভব হয় না। মোটকথা অনেক সময় অনেক প্রয়োজনীয় তথ্য হারিয়ে যায়। তাই ইউজারদের অসুবিধার কথা চিন্তা করে সার্চইঞ্জিন জায়ান্টখ্যাত গুগল কম্পানি পাসওয়ার্ড এর পরিবর্তে আইডি রিং নামে সহজ এবং ঝামেলা মুক্ত বিকল্প ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। এই প্রযুক্তিতে পাসওয়ার্ডের পরিবর্তে টোকেন ব্যবহার করে ইউজারকে সনাক্ত করা হবে। টোকেন হিসেবে স্মার্টফোন থেকে শুরু করে নারীর অলংকারও ব্যবহার হরা যাবে।

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৩


অ্যামাজনের থ্রিডি স্মার্টফোন 

অনলাইন পণ্য বিক্রেতা অ্যামাজন থ্রিডি স্মার্টফোন বানানোর কাজ করছে এমন গুজব শোনা যাচ্ছিলো গত এক বছর ধরে। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, অ্যামাজন সত্যিই বানাচ্ছে থ্রিডি স্মার্টফোন।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন বাজারে বিভিন্ন ধরনের পণ্য আনার পরিকল্পনা করেছে। এতে অন্তর্ভুক্ত আছে দুটি স্মার্টফোন, যার একটিতে আছে থ্রিডি স্ক্রিন। এবং এতে থ্রিডি স্মার্টফোনের বিশেষ চশমার প্রয়োজন হবে না এবং ব্যবহারকারী চোখ নড়াচড়ার মাধ্যমে চালাতে পারবেন এটি।
ব্লুমবার্গ বিজনেস উইক জানিয়েছে, স্মার্টফোন ছাড়াও অ্যামাজন একটি ডিভাইসে স্ট্রিমিং মিউজিক এবং একটি সেট-টপ বক্স তৈরি করছে। তবে অ্যামাজন তাদের নতুন প্রোডাক্ট কিন্ডল ই-রিভার এবং ট্যাবলেট বাজারে না আসা পর্যন্ত এ বিষয়ে সম্ভবত কিছু বলবে না।
গত বছর অ্যামাজনের সিইও জেফ বেজোস বলেছিলেন, অ্যামাজন আগামী বছরে নতুন পণ্য আনার পরিকল্পনা করছে।

Mohashen-13 [ 5:55 PM on THU 16.05.2013 ] 

বুধবার, ১৫ মে, ২০১৩

হ্যাকিং থেকে রক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন 


 বর্তমান তথ্য-প্রযুক্তির বিশ্বে আমাদের জীবন কয়েকটি শব্দের মধ্যেই সীমাবদ্ধ। আমরা তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হওয়ায় আমাদের সব তথ্য এখন কেবলমাত্র কয়েকটি শব্দের পাসওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
তথ্য প্রযুক্তির এই চাহিদার জন্যই আজকাল হ্যাকারদের চোখ মানুষের পাসওয়ার্ডের প্রতি। হ্যাকাররা যদি আপনার ডাটাবেসের প্রবেশাধিকার নিয়ে ফেলে, তাহলে আর কিছুই করার থাকবে না। তবে আপনি যদি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাহলে হয়তো হ্যাকারের এই প্রবেশাধিকার পেতে কষ্ট হবে।
আসুন এইবার জেনে নেই শক্তিশালী পাসওয়ার্ডের জন্য কোন কোন দিকে নজর দিতে হবে:
১. সাধারণ কোন ধরনের শব্দ বা বর্ণ ব্যবহার করবেন না।
২. ডিকশনারি শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন।
৩. কোন কিছুর নাম ব্যবহার করবেন না।
৪. আপনার নাম ব্যবহার থেকে বিরত থাকুন।
৫. পাসওয়ার্ড শব্দটি ব্যবহার থেকে বিরত থাকুন।
৬. শব্দ এবং নাম্বারের সংমিশ্রণে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন।
৭. বিভিন্ন ধরনের সাঙ্কেতিক চিহ্ন, যেমন-@,#,৳ ইত্যাদি ব্যবহার করুন।
৮. কম সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মোটামুটি ১৫ সংখ্যার মত পাসওয়ার্ড ব্যবহার করা ভালো।
৯. আপনার বন্ধু-বান্ধব অথবা পরিবারের কারো নাম পাসওয়ার্ডে ব্যবহার করবেন না।
১০. বেশ কিছুদিন পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন।
সুতরাং আপনি আপনার পাসওয়ার্ডের প্রতি নজর রাখবেন বলে আশা করা যাচ্ছে। তাছাড়া শক্তিশালী পাসওয়ার্ডের জন্য কিছু সাইট রয়েছে। যেমন- স্ট্রং পাসওয়ার্ড। সেখান থেকে আপনি ইচ্ছা করলে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। 
[ টেক নিউস ]

শীঘ্রই বাজারে আসছে Walton Primo H2 



(প্রিয় টেক) Walton একটি মানসম্মত ইলেক্ট্রনিক পণ্য তৈরিকারক দেশী ব্র্যান্ড। দেশী ব্র্যান্ড হবার কারণে Walton কে পণ্য আমদানি করার জন্য শুল্ক পরিশোধ করতে হয়না যার কারণে ওয়াল্টনের উচ্চমানসম্পন্ন মোবাইল আর স্মার্টফোনের দাম স্যামসাং, নোকিয়া ইত্যাদি বিদেশী ব্রান্ডের চেয়ে তুলনামূলক ভাবে অনেক কম। এ কারণে ওয়ালটন মোবাইলের বাজারে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়। কিছুদিন আগে বাজারে আসলো Walton Primo H1 and Primo X1. এ নিয়ে ক্রেতাদের মাতামাতি কম ছিলনা। রিলিজ হবার প্রথম দিন ওয়ালটনের বসুন্ধরা শাখায় ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড়।
এবার Walton শিগ্রই বাজারে আনছে Walton Primo H2. এতে থাকছে ৪.৫ ইঞ্চি মাল্টিটাচ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১.২ গিগাহার্জ quad core প্রসেসর সহ বেশ কিছু অ্যাডভান্সড আর লেটেস্ট ফিচার। স্পেসিফিকেশন সম্পর্কে আরো জানতে এবং রিলিজ ডেট সম্পর্কে জানতে যেতে পারেন এই পাতায় - Walton Primo H2 Price & Specification. 
[ টেক নিউস ]

রবিবার, ১২ মে, ২০১৩

Caution! For PS2 Keyboard Use  


  
আপনি যদি Cyber Cafe তে অথবা অন্য কোথাও CPU এর পেছনে কী-বোর্ড এর সাথে(PS2/USB) কোন Converter দেখতে পান, দয়া করে Personal কাজে সেই PC ব্যাবহার করবেন না। এটি এক ধরনের শক্তিশালী Hardware Key-logger যা Keyboard এ Input করা সকল তথ্য জমা করে রাখে এবং যা Online Privacy এর জন্য বিশাল হুমকির কারন হতে পারে।
হ্যাক হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ Account (E-mail/Credit Card/etc).
একটু সাবধানতাই বড় কোন হয়রানি থেকে বাঁচাতে পারে।
আপনার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানাতে শেয়ার বাটনে ক্লিক করুন ।।